images

খেলা / ক্রিকেট

ডাকেটকে ধাক্কা দিয়ে কঠিন শাস্তি পেলেন সিরাজ

সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ০৫:৩৪ পিএম

লর্ডস টেস্টের চতুর্থ দিনে ইংলিশ ওপেনার বেন ডাকেটকে আউট করে তার দিকে গর্জন তুলে উদযাপন করেন মোহাম্মদ সিরাজ। এক পর্যায়ে ডাকেটের দিকে এগিয়ে গিয়ে শরীরের হালকা ধাক্কা দেন এই ভারতীয় পেসার। এই ঘটনায় সিরাজকে কঠিন শাস্তি দিয়েছে আইসিসি।

উগ্র আচরণের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে সিরাজকে। সেই সঙ্গে ডানহাতি এ পেসারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এ নিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন এই পেসার।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আউট করার পর সিরাজ ব্যাটারের খুব কাছাকাছি গিয়ে উদযাপন করেন এবং লর্ডসের লং রুমের দিকে হাঁটা শুরুর সময় ডাকেটের সঙ্গে শারীরিক সংস্পর্শে আসেন।

আরও পড়ুন
boland

১৯১৫ সালের পর বোল্যান্ডের টেস্টে সেরা বোলিং গড়

এটি আইসিসির আন্তর্জাতিক খেলোয়াড়দের আচরণবিধির ২.৫ ধারার লঙ্ঘন। যেখানে বলা আছে, যেকোনো ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা, যা ব্যাটারের প্রতি অবমাননাকর বা উত্তেজক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পাওয়ায় সিরাজকে এখন থেকে আরও সতর্ক থাকতে হবে। কারণ, ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং ওই খেলোয়াড় নিষিদ্ধ হন।

আরটিভি/এসআর