বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০৪:৫৪ পিএম
দুর্দান্ত পারফরম্যান্স করে বার্সেলোনায় ১০ নম্বর জার্সিটাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। এবার আনুষ্ঠানিকভাবে লামিনে ইয়ামালের হাতে মেসির জার্সি তুলে দিয়েছে কাতালান ক্লাবটি।
সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানে ইয়ামালকে নতুন জার্সি তুলে দেওয়া হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন এই উইঙ্গারের পরিবার। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত বার্সায় থাকছেন তিনি।
২০০৮ সাল থেকে ২০২১ পর্যন্ত বার্সায় ১০ নম্বর জার্সি পরতেন মেসি। এই জার্সি পরেই ন্যু ক্যাম্পের কিংবদন্তি হয়ে দাঁড়ান তিনি। যে জার্সিটি পড়ে তিনি জিতেছেন ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
সেই কিংবদন্তির জার্সি পরার সুযোগ পেয়ে ইয়ামাল জানান, ছোটবেলা থাকতেই স্বপ্ন ছিল বার্সার হয়ে কবে অভিষেক করব, কবে ১০ নম্বর জার্সি পরে খেলব।বার্সেলোনায় জন্ম নেওয়া প্রতিটি শিশুই এভাবে স্বপ্ন দেখে। মেসি নিজের পথ তৈরি করেছেন। এখন আমি আমার মতো করে পথ তৈরি করব।
মেসি যাওয়ার পর ২০২১ সালে ১০ নম্বর জার্সিটির মালিক হন ফাতি। কিন্তু বার বার চোটের হানায় এই স্থান ধরে রাখতে সংগ্রাম করতে হয় তাকে। ফাতি ধারে মোনাকোকে চলে যাওয়ায় এই জার্সিটি এখন ইয়ামালের।
মেসি-ফাতি ছাড়াও ক্লাবটির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নম্বরের জার্সি পরে খেলেছেন- রোনালদিনহো, রিভালদো, রোমারিও ও ডিয়েগো ম্যারাডোনা।
আরটিভি/এসআর -টি