images

খেলা / ক্রিকেট

পাকিস্তান ম্যাচ বয়কট করল ভারত, ফাইনালে আফ্রিদিরা

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০৩:০৬ পিএম

ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা যেনও কিছুতেই থামছে না। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার পক্ষ্যে সাবেক ক্রিকেটাররা। শেষ পর্যন্ত তাদের পরামর্শকে গ্রহণ করে ওয়ার্ল্ড লিজেন্ডস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে ভারত।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। 

প্রতিবেদনে বলা হয়েছে, বার্মিংহামের ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে চাননি যুবরাজ সিং, সুরেশ রয়না, হরভজন সিং, পিযুষ চাওলা, ইউসুফ পাঠান ও রবিন উথাপ্পারা।

আরও পড়ুন
BCCI

জুয়ায় সর্বস্বান্ত, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরি

এতে করে না খেলেই ফাইনালে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদিরা। শ্রেষ্ঠত্বের মঞ্চে পাকিস্তানের প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে দ্বিতীয় সেমিফাইনাল থেকে।

সূচি অনুসারে, বৃহস্পতিবার (৩১) বিকেল সাড়ে ৫টায় কথা প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল ভারতের। কিন্তু এই ম্যাচ বয়কট করেছে ম্যান ইন ব্লুরা।

দ্বিতীয় সেমিফাইনালে সাড়ে ৯টায় অস্ট্রেলিয়া বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের বিজয়ীরা আগামী ২ আগস্ট ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে।

উল্লেখ্য, গত ২০ জুলাই গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে খেলেনি ভারত। গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পর উভয় পক্ষের মধ্যে কদিন যুদ্ধ হলেও বর্তমানে যুদ্ধ বিরতিতে আছে দুই দেশ।

আরটিভি/এসআর -টি