images

খেলা / ফুটবল

ধর্ষণ মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন থমাস পার্টি

বুধবার, ০৬ আগস্ট ২০২৫ , ০১:৫৩ পিএম

আর্সেনালের সাবেক মিডফিল্ডার থমাস পার্টি ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। বুধবার (স্থানীয় সময়) লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হয়ে তিনি এই জামিন লাভ করেন।

থমাস পার্টির বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ এবং একটি যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে, যা করেছেন তিনজন নারী। ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই অভিযোগগুলো ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ঘটে যাওয়া ঘটনাভিত্তিক। অভিযোগ অনুযায়ী, দুই নারীর ক্ষেত্রে ধর্ষণ এবং তৃতীয় নারীর ক্ষেত্রে যৌন নির্যাতন করেছেন ঘানার এই ফুটবলার।

কোর্টে প্রধান ম্যাজিস্ট্রেট পল গোল্ডস্প্রিং বলেন, "বুঝতে পারছি, সে এখন আর ইংল্যান্ডে খেলছে না। এখন থেকে সে স্পেনে খেলবে।"

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য লন্ডন স্ট্যান্ডার্ড জানিয়েছে, জামিনের শর্ত অনুযায়ী থমাস পার্টি অভিযুক্ত তিন নারীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। পাশাপাশি, তার আন্তর্জাতিক ভ্রমণ বা স্থায়ী ঠিকানা পরিবর্তনের বিষয়টি অবশ্যই পুলিশকে অবহিত করতে হবে।

আরও পড়ুন
BANGLADESH

সন্ধ্যায় লাওসের মুখোমুখি আফিদারা, লক্ষ্য জয় দিয়ে শুরু

আর্সেনালের সঙ্গে থমাসের চুক্তি শেষ হওয়ার চার দিনের মাথায় এই মামলার খবর সামনে আসে। পরে নতুন করে ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ না হয়ে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছেন তিনি। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ইতোমধ্যেই নতুন ক্লাবের সঙ্গে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এই মিডফিল্ডার। 

আরটিভি/এসকে