বুধবার, ০৬ আগস্ট ২০২৫ , ০৪:১৯ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কণ্ঠ আরজে মাহভাশ এবার চলচ্চিত্র প্রযোজক ও উদ্যোক্তা হিসেবে পেয়েছেন আনুষ্ঠানিক স্বীকৃতি। কনটেন্ট নির্মাতা ও রেডিও জকি হিসেবে দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা পাওয়া মাহভাশ ২০২৫ সালের ‘উদীয়মান চলচ্চিত্র প্রযোজক এবং উদ্যোক্তা’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
পুরস্কারপ্রাপ্তির পর এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে মাহভাশ লেখেন, ‘উদীয়মান চলচ্চিত্র প্রযোজক এবং উদ্যোক্তা ২০২৫, উদ্দেশ্য পরিষ্কার, গন্তব্য সহজ। আমি যে সমস্ত জিনিসের জন্য কঠোর পরিশ্রম করেছি এবং যেগুলো কাজ করেনি, সেগুলোর জন্যও আমি খুব গর্বিত। মনে রাখবেন, ইচ্ছা যদি সৎ হয়, একদিন না একদিন ফল মেলে।’
এই পোস্টের নিচেই ভারতের জনপ্রিয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের এক শব্দের মন্তব্য—‘অভিনন্দন’। আর এতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে মাহভাশ-চাহালের নাম।
উল্লেখ্য, গত বছর চাহাল তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মাহভাশের সঙ্গে তার ‘বন্ধুত্ব’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুঞ্জন উঠেছিল। যদিও মাহভাশ ও চাহাল—উভয়েই সেই সময় এই সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন।
তবে সম্প্রতি রাজ শামানির পডকাস্টে হাজির হয়ে চাহাল সরাসরি এই বিষয়ে কথা বলেন। তিনি জানান, ‘মাহভাশের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
প্রেমে পড়া নিয়ে প্রশ্নে চাহালের খোলামেলা জবাব, ‘আমাকে সময় নিতে হবে নিজেকে গুছিয়ে নিতে। প্রেমে পড়তে ভয় পাই না, কিন্তু হারানোর ভয় আছে, কারণ আমি মন-প্রাণ দিয়ে আঁকড়ে ধরি।’
তবে মাহভাশের খুশির খবরকে শুভেচ্ছা জানানোর পর, অনেকেই মনে করছেন—এই বন্ধুত্বে হয়তো এখনও কিছুটা রেশ রয়ে গেছে। যদিও তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই বলেই এখন পর্যন্ত দুই পক্ষ জানিয়ে এসেছে।
আরটিভি/এসকে