শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ , ০৬:৫০ পিএম
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ স্ত্রী সৈয়দ রাবেয়া নাঈমার জন্মদিনে সামাজিকমাধ্যমে শেয়ার করলেন আবেগঘন শুভেচ্ছা বার্তা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ওয়েস্টার্ন ক্রুজ জাহাজের সামনে তোলা একসঙ্গে থাকা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, শুভ জন্মদিন আমার অর্ধাঙ্গিনী। তোমার সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আল্লাহ তোমাকে সবসময় সুস্থ রাখুন, এই প্রার্থনা।
সম্প্রতি ব্যক্তিগত জীবনে কিছু দুঃসময় পার করেছেন তাসকিন। বাল্যবন্ধু সিফাত আহমেদ সৌরভ তার বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ করলেও পারিবারিক আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০১৭ সালের ৩১ অক্টোবর রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান জন্ম নেয় ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর। এরপর ২০২২ ও ২০২৩ সালে দুই কন্যার জন্ম হয়।
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন তাসকিন। সেখানে ৮ ইকোনমি রেটে ৬ উইকেট নেন তিনি। এর আগে শ্রীলঙ্কা সফরে ২ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলেছিলেন। ওয়ানডে সিরিজে নিয়েছিলেন ৬ উইকেট, কিন্তু টি-টোয়েন্টিতে ছিলেন উইকেটশূন্য।
আরটিভি/এসকে/এস