images

খেলা / ক্রিকেট

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার

সোমবার, ২৫ আগস্ট ২০২৫ , ০৯:৪৫ এএম

ভারতের জম্মু-কাশ্মীরের প্রতিভাবান ক্রিকেটার ফারিদ হুসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট স্কুটার নিয়ে যাচ্ছিলেন ফারিদ। এ সময় রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির ভেতর থাকা ব্যক্তি হঠাৎ দরজা খুলে দেন। সেটির সঙ্গে ধাক্কা লেগে ফারিদ স্কুটার থেকে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। আশপাশের মানুষ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়ে দেন তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। 

দুর্ঘটনার মুহূর্তটি কাছের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।

আরও পড়ুন
SAKIB

রেকর্ড গড়ে যা বললেন সাকিব

ফারিদ হুসেনকে স্থানীয় ক্রীড়া মহলে একজন অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হতো। তার অকাল মৃত্যুতে জম্মু-কাশ্মীরের ক্রীড়াঙ্গনে ও ক্রিকেট সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এসকে