images

খেলা / ক্রিকেট

এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু, যেভাবে কিনবেন

বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ০১:১৬ পিএম

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এবারের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের। আট দলের এই আসরে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক আরব আমিরাত। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে  শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং ও বাংলাদেশ।

টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ১৪ সেপ্টেম্বরের ম্যাচ। এদিন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। সম্প্রতি পেহেলগাম ঘটনার পর এই দুই দল প্রথমবার একে অপরের বিপক্ষে মাঠে নামবে। ফলে ম্যাচটিকে ঘিরে ক্রিকেট ভক্তদের মধ্যে বাড়ছে আগ্রহ ও উত্তেজনা। 

এশিয়া কাপের জন্য টিকিট বিক্রি শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। অনলাইনে বুকিংয়ের জন্য চালু করা হয়েছে প্ল্যাটিনাম লিস্ট পোর্টাল। ভক্তরা চাইলে তিনটি প্যাকেজের মধ্যে থেকে টিকিট কিনতে পারবেন।

প্যাকেজ ও মূল্য:

প্যাকেজ ১: গ্রুপ ‘এ’-এর সব ম্যাচ (ভারত, পাকিস্তান, ওমান ও আরব আমিরাত)। সর্বনিম্ন টিকিট মূল্য ৪৭৫ দিরহাম (প্রায় ১৫,৭০০ টাকা)।

প্যাকেজ ২: সুপার ফোর পর্বের সব ম্যাচ। সর্বনিম্ন টিকিট মূল্য ৫২৫ দিরহাম (প্রায় ১৭,৪০০ টাকা)।

প্যাকেজ ৩: ২৫ ও ২৬ সেপ্টেম্বরের দুটি গুরুত্বপূর্ণ সুপার ফোর ম্যাচ এবং ২৮ সেপ্টেম্বরের ফাইনাল। সর্বনিম্ন টিকিট মূল্য ৫২৫ দিরহাম (প্রায় ১৭,৪০০ টাকা)।

আরও পড়ুন
haider-ali

পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার

টিকিট কেনার জন্য ভক্তরা এসিসির টিকিটিং পার্টনার প্লাটিনাম লিস্টের ওয়েবসাইট https://platinumlist.net/ ভিজিট করতে পারবেন। এছাড়া শিগগিরই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকেও টিকিট পাওয়া যাবে।

আরটিভি/এসকে