images

খেলা / ফুটবল

ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন লাউতারো মার্টিনেজ

শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:২৫ পিএম

লম্বা সময় পর আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামলেন লাউতারো মার্টিনেজ। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দ্বিতীয়ার্ধে হুলিয়ান আলভারেজের বদলি হিসেবে নামার মাত্র তিন মিনিট পরেই গোল করে দলকে এগিয়ে দেন ইন্টার মিলান তারকা। 

৭২তম মিনিটে নেমে ৭৫ মিনিটেই গোলের দেখা পান তিনি। মেসির ফ্রি কিক থেকে নিকো গঞ্জালেস বাম দিক থেকে নিখুঁত ক্রস পাঠালে, ডাইভিং হেডারে লক্ষ্যভেদ করেন লাউতারো।

এই দৃষ্টিনন্দন গোলের সুবাদে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন লাউতারো। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এখন ৩৩, যা দিয়েগো ম্যারাডোনার ৩২ গোলকে ছাড়িয়ে গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, লাউতারো ম্যারাডোনার চেয়ে ১৩ ম্যাচ কম খেলেই এ মাইলফলক ছুঁয়েছেন।

বর্তমানে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাদের তালিকা:

. লিওনেল মেসি – ১১৪ গোল

. গ্যাব্রিয়েল বাতিস্তুতা – ৫৫ গোল

. সার্জিও আগুয়েরো – ৪১ গোল

. হার্নান ক্রেসপো – ৩৫ গোল

. লাউতারো মার্টিনেজ – ৩৩ গোল

. ম্যারাডোনা- ৩২ গোল।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে ভেনেজুয়েলাকে হারায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এদিন লাউতারোর পাশাপাশি জোড়া গোল করেন লিওনেল মেসি।

আরও পড়ুন
WORLDCUP

মাত্র ১৩৮ টাকায় মাঠে বসে দেখা যাবে ওয়ানডে বিশ্বকাপ

জাতীয় দলের হয়ে ১৯৪ ম্যাচে মেসির গোল এখন ১১৪। যা তাকে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তালিকার শীর্ষে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যিনি জাতীয় দলের হয়ে ২২১ ম্যাচে ১৩৮ গোল করেছেন।

আরটিভি/এসকে