images

খেলা / ফুটবল

নেপাল থেকে বিকেলে বাংলাদেশ ফুটবল দল দেশে ফিরছে

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ১২:০৭ পিএম

নেপালে চলমান ছাত্র-জনতা আন্দোলনের প্রেক্ষাপটে আজ বাংলাদেশ-নেপালের মধ্যকার ফুটবল ম্যাচ বাতিল হয়েছে। নেপাল সরকার আন্দোলন দমাতে কারফিউ জারি করলেও প্রাণহানির ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে নিরাপত্তার কারণে বাংলাদেশ ফুটবল দলকে দেশে ফিরানো হচ্ছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) কাঠমান্ডু থেকে ঢাকায় বাংলাদেশ দলের ফ্লাইট থাকলেও, খেলা বাতিল এবং অব্যাহত অস্থিরতার কারণে আজই বাফুফে জামালদের দেশে ফেরার ব্যবস্থা করেছে। গতকাল (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাংলাদেশ কন্টিনজেন্টের টিকিট পরিবর্তনের জন্য বুকিং করেছিল। আজ সকালে টিকিট রিশিডিউল ফি প্রদান করে বাফুফে, এবং বাংলাদেশ বিমান দলটির ৩৩টি টিকিট ইস্যু করেছে। 

নেপাল সময় বিকেল ৩টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা দেবে দল। কিছুক্ষণের মধ্যে জামালরা হোটেল ত্যাগ করে বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। দুই ম্যাচের সিরিজে এ পর্যন্ত একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যা ৬ সেপ্টেম্বর গোলশূন্য ড্রতে শেষ হয়। 

আরটিভি/এসকে