images

খেলা / ফুটবল

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:০০ পিএম

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে নেইমারবিহীন ব্রাজিল খেলবে বলিভিয়া বিরুদ্ধে আর আর্জেন্টিনা মুখোমুখি হবে ইকুয়েডর।

বুধবার (১০ আগস্ট) ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনার ম্যাচটি, ৩০ মিনিট পর মাঠে নামবে সেলেসাওরা।

এই মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে ফিরে গেছেন তিনি। ফলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসিকে ছাড়া একটি বিকল্প একাদশ সাজিয়েছেন, যেখানে বেশ কয়েকটি জায়গায় পরিবর্তন আসছে। 

বিশেষ করে দলে জায়গা পাচ্ছেন কিছু তরুণ ও নতুন মুখ যারা গত ম্যাচে বেঞ্চে ছিলেন। গত ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে গোল করা লাউতারো মার্টিনেজ এবার শুরুর একাদশে থাকছেন নিশ্চিতভাবেই।

এদিকে গত শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠ রিও ডি জেনিরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা

। শেষ ম্যাচে বলিভিয়া হারিয়ে বাছাই পর্ব শেষ করতে চায় ব্রাজিল।

যেখানে দেখবেন খেলা

বাংলাদেশসহ উপমহাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না ম্যাচ দুটি। তবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে সাবস্ক্রিপশন থাকলে সমর্থকরা ম্যাচগুলি দেখতে পারবেন। কিছু জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো beIN Sports, Fox Sports, এবং Globo। এছাড়াও কিছু থার্ড-পার্টি অ্যাপ যেমন Sportzfy, Yacine TV, এবং Live NetTV তে ফ্রি স্ট্রিমিং পাওয়া যেতে পারে, তবে এগুলো অফিসিয়াল নয়, সুতরাং এগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।

আরটিভি/এসআর