images

খেলা / ক্রিকেট

ভারতের বোলিং ঝড়ে ৫৭ রানে গুটিয়ে গেলো আমিরাত

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৫৩ পিএম

এশিয়া কাপের ১৭তম আসরে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে ভারত। বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলেন স্বাগতিক দুই ওপেনার আলিশান শারাফু ও মুহাম্মদ জোহাইব। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ২৬ রান। তবে বুমরাহ’র গতির সামনে বেশিক্ষণ টিকতে পারেননি শারাফু। ১৭ বলে ২২ রান করে বোল্ড হয়ে ফেরেন তিনি। এর পরপরই ধসে পড়ে আমিরাতের ব্যাটিং অর্ডার। 

ভারতের শৃঙ্খলিত বোলিং আক্রমণে আর কেউই দাঁড়াতে পারেননি। দুই ওপেনার ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক আমিরাত। টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সঙ্গে আমিরাতের ব্যবধান স্পষ্টই প্রমাণিত হলো ম্যাচে। এখন বাকি কাজ ভারতের ব্যাটারদের সামনে সহজ লক্ষ্য তাড়া করা।

অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের সঙ্গে যোগ দেন জোহাইব। তবে তিনিও টিকতে পারলেন না বেশিক্ষণ। স্কোরবোর্ডে ৩ রান যোগ হতেই তাকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন কুলদীপ যাদব। ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। 
 
তবে এক প্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টা করেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। তবে তাকেও এলবিডব্লিউ-এর ফাঁদে ফেললেন কুলদীপ। ২২ বল খেলে ১৯ রান করে সাজঘরের পথ ধরেন অধিনায়ক। এরপরই আমিরাতের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ধ্বসে পরে।

শেষ পর্যন্ত ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় আমিরাত। ভারতের হয়ে কুলদীপ নেন ৪ উইকেট। শিভম দুবে নেন ৩ উইকেট। এ ছাড়া ভরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও বুমরাহ তুলে নেন ১টি করে উইকেট।

আরটিভি/এসকে