images

খেলা / ফুটবল

রাতে মাঠে নামছে বার্সেলোনা, দেখে নিন স্কোয়াড

রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:১৯ পিএম

গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে ট্রেবল জয়ের খুব কাছে থাকলে তা অর্জন করতে পারেনি বার্সেলোনা। তবে চলতি মৌসুমে দুর্দান্ত শুরু পেয়েছে কাতালানরা। লা লিগায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। 

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় নিজেদের পঞ্চম ম্যাচে গেটাফের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

তবে এই ম্যাচে দলের তরুণ তারকা লামিন ইয়ামালকে ছাড়াই মাছে নামতে হবে বার্সেলোনাকে। ইনজুরি কারণে মাঠে বাইরে রয়েছেন। তাই তাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করেছে কোচ হান্সি ফ্লিক।

গেটাফে ম্যাচে বার্সেলোনার স্কোয়াড: আরাউজো, কিউবারসি, ফেরান, পেদ্রি, লেভানডোস্কি, রাফিনিয়া, জোয়ান গার্সিয়া, র‌্যাশফোর্ড, ক্রিস্টেনসেন, ফার্মিন, এম. ক্যাসাডো, জেরার্ড মার্টিন, ওলমো, ডি জং, বার্নাল, কাউন্ডে, এরিক, সেজেসনি, জোফ্রে, রুনি, এ. ফার্নান্দেজ এবং কোচেন।

আরটিভি/এসআর