images

খেলা / ফুটবল

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী?

শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ০৫:৩১ পিএম

আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। মহাযজ্ঞ মাঠে গড়াতে এখনও ৮ মাস বাকি থাকলেও শুরু হয়েছে আয়োজনের প্রস্তুতি। এরই মধ্যে ফিফা উন্মোচন করেছে টুর্নামেন্টের অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’।

বৃহস্পতিবার (২ অক্টোবর) নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে এক জমকালো অনুষ্ঠানে বলটি উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন পাঁচ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ ও ফ্রান্সের জিনেদিন জিদান।

‘ট্রাইওন্ডা’ নামটি এসেছে স্প্যানিশ শব্দ ‘ট্রাই’ (অর্থাৎ তিন) এবং ‘ওন্ডা’ (অর্থাৎ ঢেউ) থেকে। আয়োজক তিন দেশকে বোঝাতে বলটিতে ব্যবহার করা হয়েছে লাল, সবুজ ও নীল রঙের ঢেউ। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতীক তারকা, কানাডার জন্য ম্যাপল পাতা এবং মেক্সিকোর জন্য ঈগলের প্রতীক যুক্ত করা হয়েছে। বলের গায়ে সোনালি রঙের ছোঁয়াও রয়েছে।

WC26_OMB_Global_Product_Pro_Ball_Tech

সবচেয়ে বড় নতুনত্ব হলো অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি। বলটিতে বসানো হয়েছে ৫০০ হার্জ সেন্সর, যা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের (ভিএআর) রিয়েল-টাইম তথ্য দেবে। ফলে দ্রুততম সময়ে অফসাইড ধরা সম্ভব হবে। পাশাপাশি হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত ঘটনাও সহজে শনাক্ত করা যাবে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল ম্যাচ বল এসে গেছে এবং এটি অসাধারণ! অ্যাডিডাস আবারও একটি আইকনিক বিশ্বকাপ বল তৈরি করেছে, যা আয়োজক দেশগুলোর ঐক্য ও আবেগকে প্রতিফলিত করছে। আমি অপেক্ষা করতে পারছি না এই সুন্দর বলটিকে মাঠে গড়াতে দেখার জন্য।

আরও পড়ুন
latter

ইসরায়েলি ফুটবল নিষিদ্ধ করতে উয়েফাকে ৩০ আইন বিশেষজ্ঞের চিঠি

উল্লেখ্য, সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার ৩২ দলের পরিবর্তে ৪৮ দল অংশ নেবে। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১ শহর, মেক্সিকোর ৩ শহর ও কানাডার ২ শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

আরটিভি/এসকে