images

খেলা / ফুটবল

লা লিগার ম্যাচ হবে মায়ামিতে

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ , ০১:১৫ পিএম

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা বিশেষ অনুমোদনের মাধ্যমে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের অনুমতি দিয়েছে।

উয়েফা সোমবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে জানায়, ঘরোয়া লিগের ম্যাচ দেশান্তরে আয়োজনের ধারণার সঙ্গে তারা স্বাভাবিকভাবে বিরোধী। তবে ফিফার নীতিমালার অস্পষ্টতার কারণে বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচটি ২১ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ইউয়েফা সময় নিয়েছিল। একই ধরনের অনুমোদন ইতালির সিরি আ’র এসি মিলান-কমো ম্যাচের জন্যও দেওয়া হয়েছে, যা আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন
hongkong

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হংকং

ইউরোপজুড়ে সমর্থক গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেও, ফিফার চূড়ান্ত অনুমোদন মিললে উভয় ম্যাচই বিদেশে অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসকে/এস