images

খেলা / ফুটবল

রোনালদো নয়, পালমারের চোখে সর্বকালের সেরা মেসি

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ১১:২৮ এএম

ফুটবলপ্রেমীদের চিরন্তন বিতর্ক সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো এবার নতুন মাত্রা পেয়েছে চেলসির মিডফিল্ডার কোল পালমারের মাধ্যমে।

ইংল্যান্ডের এই ২৩ বছর বয়সী মিডফিল্ডার স্পোর্টস ডিরেক্টকে বলেছেন, মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। শুধু মেসি নয়, নিজের পছন্দের তালিকায় পালমার রয়েছেন নেইমার, ওয়েইন রুনি ও রোনালদোকে।

পালমার জানিয়েছেন, মেসির মতো জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরার স্বপ্ন তারও আছে। তিনি বলেন, মেসি, রুনির মতো আরো অনেকে ১০ নম্বর জার্সি পছন্দ করে। এটা আইকনিক নাম্বার। আমি ১০ নম্বর জার্সি পরেই বড় হয়েছি। তাই এটি আমার প্রিয়।

আরও পড়ুন
kep-vadre

প্রবাসীদের হাত ধরে প্রথমবারের মতো বিশ্বকাপে কেপ ভার্দে

জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরতে না পারলেও, চেলসির হয়ে তিনি আইকনিক এই নম্বরেই মাঠ মাতাচ্ছেন।

আরটিভি/এসকে