images

খেলা / অন্যান্য

যে কারণে ২৪ কোটি টাকার টুর্নামেন্ট খেলতে পারছেন না গলফার সিদ্দিকুর

সোমবার, ২০ অক্টোবর ২০২৫ , ১২:৩৩ পিএম

আগামী বৃহস্পতিবার ফিলিপাইনে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান অংশ নিতে পারছেন না। কারণ, ভিসা জটিলতার কারণে তাকে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে হয়েছে।

সিদ্দিকুর রহমান বর্তমানে মালয়েশিয়ান ওপেনে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, ফিলিপাইনে দুই বিলিয়ন ডলারের টুর্নামেন্টে খেলতে পারলে খুব ভালো হতো। কিন্তু ভিসা না পাওয়ায় খেলতে পারছি না।

তিনি আরও জানান, এর আগেও ভিসা সমস্যা কারণে বহু টুর্নামেন্টে খেলতে পারেননি। এবারও ঢাকার ফিলিপাইন দূতাবাসে ব্যক্তিগত ও ফেডারেশনের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল। সিদ্দিক বলেন, দূতাবাস আমাদের ৮ অক্টোবর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, যা পরিবর্তনযোগ্য নয়। ওই সময়ে আমি ম্যাকাওতে থাকায় ভিসা নিতে আসা সম্ভব হয়নি।

ফিলিপাইনে খেলতে না পারায় সিদ্দিকুর আগামী সপ্তাহে মিশরে অংশগ্রহণ করবেন। যুক্তরাজ্য ও আমেরিকার ভিসা থাকায় মিশরে আলাদা ভিসার প্রয়োজন হয়নি। তিনি বলেন, আমেরিকান দূতাবাস একবার আমাকে এক দিনের মধ্যে ভিসা দিয়েছিল। খেলার কারণে একদিনের মধ্যে ভিসা পাওয়া হয়েছে, আবার কখনও জটিলতা হয়।

আরও পড়ুন
MESSI

স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার যুবাদের সান্ত্বনা দিলেন মেসি

সিদ্দিকুর রহমান চলতি বছরের ডিসেম্বরে পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে ম্যাকাও, হংকং ও মালয়েশিয়ায় খেলেছেন এবং পরবর্তী গন্তব্য মিশর। খরচ ও আয়ের বিষয়ে তিনি বলেন, এক সময় অনেক টুর্নামেন্ট জিতে বেশ আয় করেছি। এখন খরচ বেশি হলেও খেলার আনন্দই সবকিছু।

আরটিভি/এসকে