images

খেলা / অন্যান্য

ইনডোরে পর্দা উঠছে কাভা কাপের, র‌্যাঙ্কিং ও শিরোপায় চোখ বাংলাদেশের

সোমবার, ২০ অক্টোবর ২০২৫ , ০৫:৫১ পিএম

আগামী ২২ অক্টোবর ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পর্দা উঠতে যাচ্ছে সেন্ট্রাল ভলিবল অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট কাভা কাপ। যেখানে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নেবে আরও ৫ দল। এই টুর্নামেন্টে শিরোপা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নাম উঠাতে চায় বাংলাদেশ।

সোমবার (২০ অক্টোবর) অলিম্পিক ভবনে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করে ভলিবল ফেডারেশন।

২০১৬ সালে সবশেষ কাভা কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ সালেও সেরা হয়েছিল, তবে ওই আসর ছিল অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। বৈশ্বিক ভলিবলের বর্তমান র‌্যাঙ্কিংয়ে আছে ১০১টি দেশ। ২০২৩ সালের পর কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় বাংলাদেশ বর্তমান র‌্যাঙ্কিংয়ে নেই।

আরও পড়ুন
mithun

ক্লাবগুলোর সঙ্গে বৈঠক শেষে যা বললেন মিঠুন

এ নিয়ে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ বললেন, আমরা এক মাস আগে প্রস্তুতি শুরু করেছি। দলে সিনিয়র খেলোয়াড় আছে, অনেকে আবার জুনিয়র, যাদের আন্তর্জাতিক পর্যায়ে ১০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে; অবশ্য এগুলোকে আমি অজুহাত হিসেবে দেখাচ্ছি না। শিরোপা জেতা কঠিন, তবে আমরা চেষ্টা করবো ট্রফি জিততে।

তিনি আরও বলেন, কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে, তারাই শিরোপা জিতবে। এখানে তুর্কমেনিস্তান ভালো দল। আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনাল। তবে আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগুবো।

স্বাগতিক বাংলাদেশসহ এবারের কাভা কাপে অংশ নিচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান । উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে মালদ্বীপের। এরপর ২৪ অক্টোবর নেপাল, ২৪ অক্টোবর শ্রীলঙ্কা, ২৬ অক্টোবর তুর্কমেনিস্তান ও ২৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে। 

আরটিভি/এসআর