বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ , ০৪:২৪ পিএম
আগামী ২৬ অক্টোবর চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াদ মাদ্রিদ। তবে এই ম্যাচে রাফিনিয়াকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে গতকাল দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বার্সেলোনা।
গত মাসের শেষ দিকে লা লিগায় রেয়াল ওবিয়েদোর বিপক্ষে বার্সেলোনার ৩-১ গোলে জয়ের ম্যাচে হ্যাম-স্ট্রিংয়ে চোট পান রাফিনিয়া। তারপর থেকে তাকে পাননি কোচ হান্সি ফ্লিক। তবে এল ক্লাসিকো দিয়ে আবারও মাঠে ফিরছে রাফিনিয়া।
এ ছাড়াও দলে ফিরেছেন ফেররান তরেসও। তবে অসুস্থতার কারণে ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এখনও দলের বাইরে আছেন। তবে স্বস্তির মাঝে চিন্তাও আছে হান্সি ফ্লিকের।
লা লিগায় আগামী রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে গাভি, হোয়ান গার্সিয়া, দানি ওলমো ও রবার্ট লেভানদোস্কিকে পাওয়া যাবে না।
লিগ টেবিলে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
আরটিভি/এসআর