images

খেলা / ফুটবল

চলতি মৌসুমে প্রথম জয়ের দেখা পেল ঢাকা আবাহনী

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ০৬:২৬ পিএম

দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী অবশেষে চলতি ফুটবল মৌসুমে প্রথম জয় পেল। ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচে আবাহনী লিমিটেড আজ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-২ গোলে হারিয়েছে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আবাহনী। ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি থেকে সুলেমান দিয়াবাতে প্রথম গোল করেন। ৩৩ মিনিটে শেখ মোরসালিন ব্যবধান দ্বিগুণ করেন। দুই মিনিট পর দ্বিতীয় পেনাল্টি থেকে দিয়াবাতে তার দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধ শেষে আবাহনী এগিয়ে যায় ৩-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ফকিরেরপুল কিছুটা ফিরে আসে; ৬১ মিনিটে শান্ত গোল করে ব্যবধান কমান। কিন্তু ৬৩ মিনিটে মোরসালিনের দ্বিতীয় গোলের পর আবাহনীর লিড বৃদ্ধি পায় ৪-১। ৬৯ মিনিটে রিয়াদের গোল ফকিরেরপুলকে কিছুটা সান্ত্বনা দিলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী ৪-২ গোলে।

আরও পড়ুন
afganistan-cricket

আইসিসি থেকে যে কারণে শাস্তি পেল আফগানিস্তান

দ্বিতীয় ম্যাচে কুমিল্লার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও ব্রাদার্স ইউনিয়ন গোলশূন্য ড্র করেছে। প্রিমিয়ার লিগের দশটি দল ফেডারেশন কাপে দুই গ্রুপে অংশ নিচ্ছে। পরবর্তী রাউন্ড শুরু হবে ২ ডিসেম্বর।

আরটিভি/এসকে