images

খেলা / ক্রিকেট

পর্দা উঠলো এনসিএলের, মুশফিক-তামিম কে কোন দলে

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ০৯:৫২ এএম

নানা নাটকীয়তার পর পর্দা উঠলো দেশের ক্রিকেটে সবচেয়ে পুরোনো প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের। এবার ঢাকা মেট্রোকে বিলুপ্ত করে ময়মনসিংহ বিভাগকে যুক্ত করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) মাঠে নামছে আট দল। সিলেট স্টেডিয়ামে খেলবে সিলেট ও ময়মনসিং বিভাগ। আর বিভাগ খেলবে রংপুরের বিপক্ষে।

অন্যদিকে খুলনা স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে লড়াই করতে নামবে স্বাগতিকরা। আর রাজশাহীর মাটিতে খেলবে চট্টগ্রাম।

এবার আসরকে সামনে প্রতিটি বিভাগই শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। দেশের ক্রিকেটের অন্যতম তারকা মুশফিকুর রহিম এবারের এনসিএলে খেলবেন সিলেটের হয়ে। দলটির মূল স্কোয়াডেই রয়েছেন তিনি। 

মুশফিক ছাড়া দলটির মূল স্কোয়াডে তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন এবাদত হোসেন, খালেদ আহমেদরা। এ ছাড়া স্ট্যান্ডবাই ও রিজার্ভে রয়েছে জাকের আলি অনিক, তানজিম সাকিব, নাসুম আহমেদের মতো ক্রিকেটাররা।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক আট দলের স্কোয়াড

ঢাকা বিভাগ: সাদমান ইসলাম, রনি তালুকদার, জিশান আলম, আনিসুল ইসলাম ইমন, মার্শাল আয়ুব, মাহিদুল ইসলাম অঙ্কন, তৈবুর রহমান, আশিকুর রহমান শিবলি, রায়হান রাফসান, নাজমুল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, রিপন মণ্ডল, সুমন খান, সালাউদ্দিন সাকিল ও এনামুল হক। 

স্ট্যান্ডবাই: তৌফিক আহমেদ, আশরাফুল ইসলাম, আহরার আমিন, মেহেদী হাসান সোহাগ ও রুবেল মিয়া।

চট্টগ্রাম বিভাগ: সাদিকুর রহমান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, সাজ্জাদুল হক, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী, ইরফান শুক্কুর, নাঈম হাসান, হাসান মুরাদ, আশরাফুল আলম রোহান, ইফরান হোসেন, জসিম উদ্দিন, মেহেদী হাসান, ফাহাদ হোসেন ও এনামুল হক। স্ট্যান্ডবাই: আহমেদ শরিফ, মো. রুবেল, ওমর হাসান, শামিম মিয়া ও জিল্লুর রহমান। 

আরও পড়ুন
soumya

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নেই সৌম্য সরকার

স্ট্যান্ডবাই: সাব্বির হোসেন, কফিল উদ্দিন, ইফতেখার সাজ্জাদ, শাহ পরান ও সাইফউদ্দিন।

খুলনা বিভাগ: সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), এনামুল হক বিজয়, আফিফ হোসেন, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, অমিত মজুমদার, ইমরানুজ্জামান, পারভেজ জীবন, টিপু সুলতান, সফর আলী, মেহেদী হাসান রানা, আবদুল হালিম, শাহরিয়ার সাকিব ও ইয়াসীন মুনতাসির। 

স্ট্যান্ডবাই: অভিষেক দাস, আওলাদ হোসেন জীবন, আরিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মাসুম খান।

বরিশাল বিভাগ: আদিল বিন সিদ্দিক, ইফতেখার হোসেন ইফতি, ফজলে মাহমুদ, সালমান হোসেন, তাসামুল হক, শামসুর রহমান, মইন খান, জাহিদুজ্জামান, তানভীর ইসলাম (অধিনায়ক), রুয়েল মিয়া, মিশু, মোজাম্মেল হাসান, তাওহিদুল ইসলাম, শামসুল ইসলাম ও অভি আহমেদ। 

স্ট্যান্ডবাই: সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, ইসলামুল আহসান ও মো. আবদুল্লাহ।

ময়মনসিংহ বিভাগ: নাঈম শেখ, আবদুল মজিদ, মাহফিজুল ইসলাম, আইচ মোল্লা, আরিফুল ইসলাম, আল আমিন হোসেন, শুভাগত হোম (অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ তাজিবুল, রাকিবুল হাসান, আরিফ আহমেদ, আবু হায়দার রনি, মারুফ মৃধা, শহিদুল ইসলাম, আসাদুল্লাহ গালিব। 

স্ট্যান্ডবাই: শাকিল হোসেন, খালিদ হাসান, ফাহিম হাসান, মোসাদ্দেক হোসেন।

রাজশাহী বিভাগ: হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন (অধিনায়ক), ইমন আলী, সাব্বির রহমান রুমন, এসএম মেহরব, প্রিতম কুমার, রহিম আহমেদ, শাকিল হোসেন শুভ্র, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম, মোহাম্মদ ওয়ালিদ, শফিকুল ইসলাম, সুজন হাওলাদার ও আসাদুজ্জামান পায়েল। স্ট্যান্ডবাই: মোহর শেখ, মাইশুকুর রহমান, নাহিদ রানা, রায়হান আলী, সাকিব শাহরিয়ার, মিজানুর রহমান ও ওয়াসি সিদ্দিকী। 

রিজার্ভ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়।

সিলেট বিভাগ: মুবিন আহমেদ, মিজানুর রহমান, অমিত হাসান, জাকির হাসান (অধিনায়ক), শৈকত আলী, মুশফিকুর রহিম, আসাদুল্লাহ আল গালিব, সাহানুর রহমান, তোফায়েল আহমেদ, রেজাউর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, নাবিল সামাদ ও নাঈম হোসেন সাকিব। স্ট্যান্ডবাই: জাকের আলী অনিক, তাওহিদুল ইসলাম, তানজিম সাকিব, নাসুম আহমেদ ও অনুপ কান্তি। 

রিজার্ভ: রিহাদ হাসান, মাজহারুল হক, রাহাতুল ফেরদৌস, তালুকদার অর্ক ও আল ফাহাদ।

রংপুর বিভাগ: আবদুল্লাহ আল মামুন, মিম মোসাদ্দেক, জাহিদ জাভেদ, নাঈম ইসলাম, আকবর আলী (অধিনায়ক), তানভির হায়দার, নাসির হোসেন, আলাউদ্দিন বাবু, রবিউল হক, নবিন ইসলাম, মেহেদী হাসান, আবু হাসিম, নজরুল ইসলাম মুন্না, ইকবাল হাসান, শেখ ইমতিয়াজ শিহাব। স্ট্যান্ডবাই: মকিদুল ইসলাম, অনিক সরকার, আবদুল গাফফার, ‍মুশফিক হাসান, স্বাধীন ইসলাম, হাসিবুল হোসেন ও পারভেজ হাসান। 

রিজার্ভ: লিটন দাস, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

আরটিভি/এসআর