images

খেলা / ফুটবল

ম্যানসিটি ভক্তদের জন্য সুখবর

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১১:৩০ পিএম

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ঘোষণা করেছেন, হ্যামস্ট্রিং চোট কাটিয়ে মিডফিল্ডার রদ্রি এবং কারাবাও কাপে বিশ্রামে থাকা নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড শীঘ্রই দলে ফিরছেন।

শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, আমি মনে করি রদ্রি প্রস্তুত আমাদের সাহায্য করতে। সে খেলবে, যদিও শুরুতেই কি মাঠে নামবেন, সেটা এখনও জানা নেই।

হালান্ড এই মৌসুমে প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ১১ গোল করেছেন এবং ম্যানসিটির মোট ১৭ গোলের ৬৭ শতাংশই তার পা থেকে এসেছে। এই দমদার জুটির প্রত্যাবর্তন ম্যানসিটির আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন গার্দিওলা।

আরও পড়ুন
bkings

কুয়েতে দুর্ঘটনার কবলে বসুন্ধরা কিংসের বাস

সিটির আগামী ম্যাচে তারা এএফসি বোর্নমাউথের মুখোমুখি হবে। প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ৫ জয়, ৩ হার ও ১ ড্র নিয়ে বর্তমানে তারা পঞ্চম স্থানে আছে। শীর্ষস্থানীয় আর্সেনালের থেকে ৮ পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা বোর্নমাউথের থেকে ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

আরটিভি/এসকে