images

খেলা / ফুটবল

১৪৯ রেফারিকে বরখাস্ত করল ফেডারেশন

শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ০৬:২১ পিএম

তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) পেশাদার ফুটবল লিগে বাজির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে আট থেকে বারো মাসের জন্য সাময়িক বরখাস্ত করেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) টিএফএফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, টিএফএফ সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগলু এক সংবাদ সম্মেলনে জানান, ১৫২ জন রেফারি বাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিন জনের বিরুদ্ধে তদন্ত চলছে। হাজিওসমানোগলু বলেন, ‘তুর্কি ফুটবলের খ্যাতি পবিত্র প্রচেষ্টা ও ন্যায়ের অটল সততার উপর নির্মিত। এই বিশ্বাসঘাতকতা কেবল নিয়ম লঙ্ঘন নয়, এটি নৈতিকভাবেও ভঙ্গ।’

তদন্তে উঠে এসেছে, ১০ জন রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন। একজন রেফারি এককভাবে প্রায় ১৮,২২৭ ম্যাচে বাজি করেছেন। আরও ৪২ জন রেফারি হাজারো ম্যাচে বাজি ধরার তথ্য রয়েছে।

হাজিওসমানোগলু বলেন, ‘কিছু রেফারি ফুটবলের নৈতিকতাকে অমান্য করে জুয়া কার্যকলাপে জড়িত ছিলেন, যা খেলার ন্যায়বিচার ও সততার জন্য মারাত্মক হুমকি।’

টিএফএফ আরও জানিয়েছে, ৫৭১ সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনের বাজির কোম্পানিতে অ্যাকাউন্ট আছে এবং তাদের মধ্যে ১৫২ জন সরাসরি বাজির সঙ্গে সম্পৃক্ত। এদের মধ্যে ৭ জন শীর্ষ রেফারি এবং ১৫ জন শীর্ষ সহকারী রেফারি রয়েছেন।

তুর্কি ফুটবল ফেডারেশন ক্লাব ও খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্তের কথাও জানিয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ সংস্থা ইএসপিএনের সূত্রে জানা গেছে, বর্তমানে ৩,৭০০ ফুটবলারের বিরুদ্ধে জুয়া এবং বাজির বিষয় নিয়ে অনুসন্ধান চলছে।

আরও পড়ুন
ENG

বাংলাদেশকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিল ইংল্যান্ড

এই ঘটনা তুর্কি ফুটবলের জন্য বড় আঘাত, যেখানে সততা ও ন্যায়বিচার বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। ফেডারেশন কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে খেলার স্বচ্ছতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।

আরটিভি/এসকে