images

খেলা / ফুটবল

ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক 

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ০৭:৪৬ পিএম

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার ও ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফু আগামী ১১ ডিসেম্বর সকালে ঢাকায় পৌঁছাবেন। ২০০২ সালের জাপান বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের নেতৃত্ব দেওয়া কাফু ঢাকায় ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্টে অংশ নেবেন এবং পুরস্কার প্রদান করবেন।

এই টুর্নামেন্টে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের বাছাইকৃত দলসহ বাংলাদেশের একটি বয়সভিত্তিক দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টুর্নামেন্টে টেকনিক্যাল সাপোর্ট ও মাঠ বরাদ্দ দিয়েছে।

আজ বিকেলে ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এএফবির ম্যানেজিং ডাইরেক্টর এম.ডি আসাদুজ্জামান হারুন নিশ্চিত করেন কাফুর ভিসা ও টিকিট নিশ্চিত হয়েছে এবং তিনি আসবেন। তিনি জানান, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে আরও অনূর্ধ্ব-২০ স্তরের খেলোয়াড় আনার প্রক্রিয়া চলছে।

হারুন আরও বলেন, আমাদের কোনো অব্যবস্থাপনা হবে না। প্রয়োজনে কাফুর জন্য উন্মুক্ত সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

গতকয়েক বছরে ঢাকায় ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল তারকার আগমন ঘটলেও বেশ কিছু ভুল ও অব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে আয়োজকদের। এ নিয়ে সতর্কতাও ব্যক্ত করা হয়েছে।

আসাদুজ্জামান হারুন জানান, এই আয়োজনের মাধ্যমে তিনি ঢাকার ক্রীড়া ভক্তদের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তবে টিকিট মূল্য ও স্পন্সর সংক্রান্ত বিষয়ের এখনও চূড়ান্ত কোনো ঘোষণা নেই।

আরও পড়ুন
TROPHY

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত

বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য এটি বড় একটি উৎসব ও বিশ্বমানের খেলোয়াড়দের সরাসরি দেখার সুযোগ হয়ে থাকবে।

আরটিভি/এসকে