images

খেলা

‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, প্রয়োজন হলে মারামারি করব’

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০৩:৪০ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বলেছেন, ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। রোববার (৯ নভেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। সেখানে বক্তব্য দিতে গিয়ে এই অভিযোগ করেছেন দেশের প্রতিষ্ঠিত এই কণ্ঠশিল্পী।

আসিফ বলেন, ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না সারা দেশে। কারণ, তারা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে। প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও স্টেডিয়াম অকুপাই করে রেখেছে।

ফুটবলারদের ব্যবহার নিয়েও কথা বলেছেন আসিফ আকবর। তিনি বলেছেন, ফুটবলারদের ব্যবহার নাকি খুব খারাপ। শুধু তাই নয়, প্রয়োজন হলে মারপিট করতেও চেয়েছেন বিসিবির এই পরিচালক। ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, অনেক নিয়মকানুন আছে। আমরা তো মারামারি করতে যাব না, তবে প্রয়োজন হলে করব।'

আরও পড়ুন
Rtv

ফারুক আহমেদের হার্টে ব্লক ধরা পড়েছে, পরানো হয়েছে রিং

বিসিবির সভাপতির দৃষ্টি আকর্ষণ করে আসিফ আকবর বলেন, আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের বোর্ড প্রেসিডেন্টকে বলবো, সিনিয়র যারা আছেন বোর্ড পরিচালক দ্রুত বাফুফের সাথে বসেন। আমরা তো মারামারি করতে যাবো না। প্রয়োজন হলে করবো। কারণ হচ্ছে, আমাদের খেলতে হবে। আমাদের বাচ্চাদের খেলতে হবে। আমাদের শপথ আছে, আমাদের ছেলেমেয়েরা খেলবে।

বিসিবি পরিচালক আসিফ আকবরের এই মন্তব্য প্রসঙ্গে সাবেক তারকা ফুটবলার এবং বাফুফে সদস্য গোলাম গাউস বলেন, আসিফ তো ক্রীড়াঙ্গনের মানুষই না। সে যে মন্তব্য করেছে, তাতে ফুটবলের কিছুই আসে যায় না। আমি বলবো, তিনি কি বক্তব্যে শালীনতা বজায় রেখেছেন?

আরটিভি/একে