images

খেলা / ক্রিকেট

ভিসা জটিলতায় এশিয়া কাপে যেতে পারলেন না ৩ ক্রিকেটার

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৭:১৬ পিএম

ইমার্জিং এশিয়া কাপের নতুন সংস্করণ ‘এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ’-এ অংশ নিতে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কাতারের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। তবে ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি তিন ক্রিকেটার ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন এবং মৃত্যুঞ্জয় চৌধুরি। ধারণা করা হচ্ছে, তারা আগামীকাল কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন। 

আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, যা ২০২৪ সাল থেকে ‘লিস্ট এ’ স্বীকৃতি পেয়েছে। এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং, আর ‘বি’ গ্রুপে আছে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

যেখানে বাংলাদেশসহ পাঁচটি দেশের ‘এ’ দল অংশ নিচ্ছে, সেখানে আমিরাত, ওমান ও হংকং নিজেদের জাতীয় দল নিয়েই খেলবে।

১৪ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপের।

আরও পড়ুন
BABAR

অবাঞ্ছিত রেকর্ডে কোহলির পাশে বাবর

এশিয়া কাপ রাইজিং স্টারস বাংলাদেশ ‘এ’ দল-
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (ক্যাপ্টেন), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

আরটিভি/এসকে