images

খেলা / ক্রিকেট

জাতীয় দলে অনুশোচনাহীন সাকিবের কোনো স্থান নেই: আসিফ আকবর

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০২:০৯ পিএম

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি সাকিব আল হাসান। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত অবস্থানের কারণে জাতীয় দলের জার্সিতে তার ফেরাটা এখন অনেকটাই অনিশ্চিত এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।

সম্প্রতি দেশের একটি ক্রিকেটভিত্তিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ আকবর স্পষ্ট জানিয়েছেন অনুশোচনা না থাকলে সাকিবকে জাতীয় দলে ফেরানোর সুযোগ তিনি দেখছেন না।

তিনি বলেন, সাকিব যদি অনুশোচনাহীন থাকে, তবে আমি সম্ভাবনা দেখি না বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার। বর্তমান অ্যাটিটিউডে সেভাবে থাকলে আমি নিজেও চাইব না সাকিব খেলুক।

২০২৪ সালের জুলাই বিপ্লবের পর বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে সাকিব আল হাসান দেশে ফেরেননি। সংসদ সদস্য নির্বাচিত হলেও দায়িত্ব পালন করা হয়নি তার। ভারত সফরের পর থেকে আর বাংলাদেশ দলের জার্সিতেও মাঠে নামেননি তিনি।

সাক্ষাৎকারে আরও কঠোর ভাষায় আসিফ আকবর বলেন, আপনি ২০০০ লোককে হত্যার পরে শহীদের ওপর দিয়ে এসে ক্রিকেট খেলবেন এটা হবে না। যদি সে অনুশোচনা করেন, ক্ষমা চান, তবে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। সাকিবকে আগের সেই সাকিব হয়ে ফিরতে হবে।

যদিও রাজনৈতিক ইস্যুতে সাকিবের সমালোচনা করেন আসিফ, কিন্তু ক্রিকেটার সাকিবের প্রতি শ্রদ্ধা তার অটুট। তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিবের মতো প্রতিভা বহুদিনে পাওয়া যাবে না।

সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। সে একটা ব্র্যান্ড, এটা বাংলাদেশে ১০০ বছরেও আসবে না। ক্রিকেটার সাকিব আর রাজনীতির সাকিব আলাদা এটাই সত্য।

আরও পড়ুন
au17

আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ যাত্রা শেষ

বর্তমান পরিস্থিতিতে সাকিবের জাতীয় দলে ফেরা যে প্রশ্নবিদ্ধ, তা আবারও পরিষ্কার হলো বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যে।

আরটিভি/এসকে