images

খেলা / ফুটবল

লুক্সেমবার্গকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে চোখ জার্মানির

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০২:১৯ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করল জার্মানি। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে লুক্সেমবার্গকে ২-০ গোলে পরাজিত করে গ্রুপের শীর্ষে উঠেছে জুলিয়ান নাগেলসমানের দল। ম্যাচে দুটি গোলই করেন নিউক্যাসল ইউনাইটেডের ফরোয়ার্ড নিক ভল্টামাডা যা তার আন্তর্জাতিক ফুটবলের প্রথম জোড়া গোল।

ম্যাচের শুরুতে ফিফা র‍্যাঙ্কিংয়ের দুর্বল দল হলেও লুক্সেমবার্গ আক্রমণাত্মক খেলে জার্মানিকে চাপে ফেলে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর ম্যাচের গতিপথ পাল্টে যায়। ৪৯তম মিনিটে লিরয় সানের ক্রস থেকে ভল্টামাডা প্রথম গোলটি করেন। এরপর ৬৯তম মিনিটে বাকুর থ্রু বল থেকে গোলরক্ষককে পরাস্ত করে দ্বিতীয় গোলটি যোগ করেন তিনি।

বাছাইপর্বের শুরুতে স্লোভাকিয়ার কাছে হারের পর পরপর চার ম্যাচে জয় তুলে নিল জার্মানি। এই জয়ে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা এখন গ্রুপের শীর্ষে। একই দিনে স্লোভাকিয়া নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে জার্মানির সঙ্গে পয়েন্ট সমতা আনে।

আরও পড়ুন
ASIF-ND-SAKIB

জাতীয় দলে অনুশোচনাহীন সাকিবের কোনো স্থান নেই: আসিফ আকবর

ফলে এখন সব চোখ সোমবার (১৭ নভেম্বর) জার্মানি–স্লোভাকিয়া ম্যাচে। এই ম্যাচেই নির্ধারিত হবে কোন দল ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। অন্যদিকে নর্দার্ন আয়ারল্যান্ডের প্লে-অফে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে গেছে।

আরটিভি/এসকে