images

খেলা / ফুটবল

ইউরোপ থেকে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল তিন দল

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০২:৪৬ পিএম

২০২৬ সালের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলের মোট ২৫টি দল বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেয়ে গেছে।

ইউরোপ অঞ্চলের জন্য মোট ১৬টি জায়গা বরাদ্দ থাকলেও এখন পর্যন্ত মাত্র তিনটি দল তাদের টিকিট নিশ্চিত করেছে।

দেশগুলো হলো:

ইংল্যান্ড: টমাস টুখেলের অধীনে ‘কে’ গ্রুপে অপ্রতিরোধ্য ইংল্যান্ড ৭ ম্যাচে ৭ জয় নিয়ে ২১ পয়েন্ট অর্জন করেছে। বাছাইপর্বে তারা ২০ গোল করেছে এবং কোনো গোল হজম করেনি।

ফ্রান্স: গত আসরের রানার্সআপ ফ্রান্স ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ইউক্রেনকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তাদের এই বাছাইপর্বে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট রয়েছে।

ক্রোয়েশিয়া: ‘এল’ গ্রুপে অপরাজিত থেকে ফারো আইল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তারা চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ইউরোপ থেকে বাকি ১৩টি টিকিটের জন্য বাছাইপর্বের খেলা চলমান রয়েছে।

অন্যদিকে, আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের আরও ২২টি দেশ ইতোমধ্যে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে।

আরও পড়ুন
GERMANY

লুক্সেমবার্গকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে চোখ জার্মানির

২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে গ্লোবাল ফুটবল বিশ্বে উত্তেজনা আরও বেড়েছে।

আরটিভি/এসকে