images

খেলা / ক্রিকেট

অ্যাশেজ থেকে ছিটকে গেলেন হ্যাজলউড

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৪:২১ পিএম

অ্যাশেজ সিরিজের শুরুতে অস্ট্রেলিয়া দল পেল বড় ধাক্কা। অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড হ্যামস্ট্রিং স্ট্রেইনের চোটের কারণে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। এর আগে প্রথম টেস্টের জন্য দল থেকে বাদ পড়েছিলেন অন্য পেসার শন অ্যাবট।

হ্যাজলউডের এই চোট এসেছে শেফিল্ড শিল্ড ঘরোয়া টুর্নামেন্টে খেলার সময়। বুধবার করা প্রাথমিক স্ক্যান এবং পরবর্তী ইমেজিংয়ে তার হ্যামস্ট্রিং স্ট্রেইনের চোট নিশ্চিত হয়েছে। তাকে বদলে প্রথম টেস্টের স্কোয়াডে নেওয়া হয়েছে পেসার মাইকেল নেসারকে।

অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারছেন না। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। আগামী ২১ নভেম্বর পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। আশা করা হচ্ছে, ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় টেস্টে কামিন্স সুস্থ হয়ে অধিনায়কত্বে ফিরে আসবেন।

অস্ট্রেলিয়া দল এই গুরুত্বপূর্ণ সিরিজে নিজেদের সেরা অবস্থায় থাকতে চায়, তাই চোটের এই ধাক্কা তাদের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

ইংল্যান্ড দল- বেন স্টোকস (অধিনায়ক), হ্যারি ব্রুক, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জেকব বেথেল, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, অলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার), জশ টাং, মার্ক উড।

আরও পড়ুন
jahanara

জাহানারার বিরুদ্ধে জ্যোতির পাল্টা মন্তব্য 

অস্ট্রেলিয়া দল- (শুধু প্রথম টেস্ট)- স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নিসার, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টার।

২০২৫/২৬ অ্যাশেজ সিরিজের সময়সূচি-
প্রথম টেস্ট: ২১–২৫ নভেম্বর, পার্থ স্টেডিয়াম 
দ্বিতীয় টেস্ট: ৪–৮ ডিসেম্বর, দ্য গ্যাবা, ব্রিসবেন (ডে/নাইট)
তৃতীয় টেস্ট: ১৭–২১ ডিসেম্বর, অ্যাডিলেড ওভাল
চতুর্থ টেস্ট: ২৬–৩০ ডিসেম্বর, এমসিজি, মেলবোর্ন
পঞ্চম টেস্ট: ৪–৮ জানুয়ারি, এসসিজি, সিডনি
 
আরটিভি/এসকে