রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৭:৫৬ পিএম
বিপিএলের আসন্ন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, এবার কোচিং স্টাফ গঠনেও গতি এসেছে। রাজশাহী দলের কোচিং স্টাফে নতুন পরিবর্তন দেখা গেছে।
শুরুতে রাজশাহীর প্রধান কোচ হিসেবে ছিলেন হান্নান সরকার। এবার সহকারী কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি এইচপি বিভাগের ব্যাটিং কোচ রাজিন সালেহকে। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন লিগে কোচিং করতে অভিজ্ঞ রাজিন সালেহের বিপিএলে কাজ করার পুরনো অভিজ্ঞতাও রয়েছে।
রাজশাহী দল প্রথম ক্রিকেটার হিসেবে তানজিদ তামিমের সঙ্গে চুক্তি করেছে। একই দিনে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দলে ভিড়িয়েছে তারা।
রাজশাহী ফ্র্যাঞ্চাইজির এই পদক্ষেপ দলের শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
আরটিভি/এসকে