images

খেলা / ফুটবল

মেসির নামে হতে পারে ক্যাম্প ন্যুর নামকরণ, স্পোটিফাই ক্যাম্প ন্যু লিও মেসি

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০৩:২৩ পিএম

বার্সেলোনার কিংবদন্তি ফুটবল তারকা লিওনেল মেসিকে সম্মান জানাতে ক্লাব কর্তৃপক্ষ বড় ধরনের পরিকল্পনা করছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাত দিয়ে জানা গেছে, ক্যাম্প ন্যু স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘স্পোটিফাই ক্যাম্প ন্যু লিও মেসি’ রাখা হতে পারে। এই উদ্যোগের মাধ্যমে ক্লাব এবং মেসির মধ্যে শীতল হওয়া সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করা হবে।

২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সিতে খেলেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলসহ অসংখ্য রেকর্ড তাঁর দখলে রয়েছে। তার ৮টি ব্যালন ডি’অরের মধ্যে ৭টি বার্সেলোনায় থাকার সময়ই অর্জিত।

২০২১ সালের আগস্টে ক্লাব ছেড়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) যোগ দেন মেসি। তবে সম্প্রতি সংস্কারকৃত ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ফিরে গেছেন এই ফুটবল অধিনায়ক।

সোমবার (১০ নভেম্বর) ক্যাম্প ন্যুতে ফিরে কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে আবেগঘন বার্তা দেন মেসি। তিনি লিখেন, গত রাতে আমি এমন একটি জায়গায় ফিরে গেছি, যা আমি খুব মিস করি। এমন একটি জায়গা, যেখানে আপনারা আমাকে হাজার বার অনুভব করিয়েছেন যে, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।

মেসি আশা প্রকাশ করেন, একদিন আবার ক্যাম্প ন্যুতে ফিরে আসবেন, শুধু খেলোয়াড় হিসেবে বিদায় জানানোর জন্য নয়, যা তিনি কখনো পায়নি।

আরও পড়ুন
TAMIM-IQBAL

বিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন তামিম ইকবাল

প্রসঙ্গত, ২০২১ সালের ৫ আগস্ট বার্সেলোনা ছাড়েন মেসি। তবে খেলোয়াড় হিসেবে ক্যাম্প ন্যুতে শেষবার পা রেখেছিলেন ১৬ মে, লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচের প্রায় তিন মাস পর কান্নাভেজা চোখে বিদায় জানান তিনি।


আরটিভি/এসকে