images

খেলা / ক্রিকেট

দাপুটে ব্যাটিংয়ের পর দ্বিতীয়দিনে বাংলাদেশের প্রাপ্তি ৫ উইকেট

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৪:৫৪ পিএম

ঢাকা টেস্টে রীতিমতো উড়ছে টাইগাররা। প্রথম ইনিংসে ৪৭৬ রান তুলেছে স্বাগতিকরা। সেই সঙ্গে দ্বিতীয় দিনে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিয়ে দিন শেষ করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের দেওয়ার ৪৭৬ রানের বিপরীতে ব্যাট করতে নেমে মাত্র ৯৮ রানে ৫ উইকেট হারিয়েছে আইরিশরা। দ্বিতীয় দিন শেষে লরকান ট্যাকার ১১ ও স্টিফেন দোহেনি ২ রানে অপরাজিত রয়েছেন। এতে ৩৭৮ রানে পিছিয়ে রয়েছে আইরিশরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নি। প্রথম দশ ওভার উইকেটশূন্য কাটিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। তবে ১১তম ওভারে ব্রেক থ্রু দেন সৈয়দ খালেদ আহমেদ। এলবিডব্লিউ হয়ে ফিরেন স্টার্লিং৷ ২৭ রান করে ফিরে যান অভিজ্ঞ এই ওপেনার।

আরও পড়ুন
SAKIB-AL-HASAN

সাকিব আল হাসানকে দুদকের তলব  

৪১ রানে ১ উইকেট হারানো আইরিশদের হাল ধরার চেষ্টা করেন অ্যান্ডি বালবির্নি ও কারমাইকেল। তবে উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন ব্যালবার্নি। কিন্তু ১৯তম ওভারে আক্রমণে এসেই তার বিদায়ঘণ্টা বাজান হাসান মুরাদ। ব্যাট-প্যাড হয়ে স্লিপে ধরা পড়এন ৬০ বলে ২১ রান করা আইরিশ অধিনায়ক।

এরপর বোলিংয়ে এসে প্রথম ওভারেই সাফল্য পান মিরাজ। চমৎকার ডেলিভারিতে তিনি এলবিডব্লিউ করেন ৫১ বলে ১৭ রান করা ক্যাড কারমাইকেলকে। খানিক পর মুরাদের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন কার্টিস ক্যাম্ফার। শুন্য রানে তাকে বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। 

৯৪ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড। ৩৪ বলে ১৪ রান করা হ্যারি টেক্টরকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তাইজুল। এতে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে আইরিশরা।

আরটিভি/এসআর