images

খেলা / ক্রিকেট

শততম টেস্টে সেঞ্চুরি করে স্ত্রীর ত্যাগের গল্প শোনালেন মুশফিক

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৭:১৭ পিএম

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। মাইলফলক স্পর্শের ম্যাচের সেঞ্চুরিও তুলে নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। এই লম্বা ক্যারিয়ারের পেছনে স্ত্রীর ত্যাগকে সামনে এনেছেন তিনি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এ কথা বলেন মুশফিক।

তিনি বলেন, আমি আসলেই একজন বোরিং পার্সন (বিরক্তিকর মানুষ)। আমি প্রতিদিন একই রুটিনে অনুশীলন করি। শুধু সততা আছে আমার হাতে। আমার জন্য সবচেয়ে বড় সেক্রিফাইস করেছে আমার ওয়াইফ (স্ত্রী)। আমি অন্যদের তুলনায় বেশি অনুশীলন করি। ঘরে ওমন পরিবেশ না থাকলে কোনো দিন হতো না।

আরও পড়ুন
SAKIB-AL-HASAN

সাকিব আল হাসানকে দুদকের তলব  

স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরে মুশফিক বলেন, আমার দুটো বাচ্চা আছে। রাতে স্বাভাবিকভাবে ছোট বাচ্চারা সারারাত ঘুমায় না। কিন্তু আমার কখনও নির্ঘুম রাত কাটেনি। কারণ সে পুরোটা সময় রাত জেগে বাচ্চাদের মানুষ করেছে। আমাকে ওই টেনশন থেকে মুক্ত রাখার চেষ্টা করেছে। তাই আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ।

ক্রিকেট ছাড়ার আগে প্রস্তুত করে রেখে যেতে চান আরো কয়েকজনকে। মুশফিকের ভাষ্য, নিজেকে নিয়ে আমি খুশি। দেশের জার্সিতে প্রত্যেকটি টেস্ট ছিল আমার জন্য গর্বের। আমি যাওয়ার পরও যেন দু-একজনকে প্রস্তুত করে যেতে পারি, সেই চেষ্টা থাকবে।

আরটিভি/এসআর