বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৯:৪৩ পিএম
আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে ভারতীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি আপাতত স্থগিত হয়েছে।
তাই এ সময়ে নারী ক্রিকেটারদের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে বিসিএল করার চিন্তা করছে বিসিবি। ৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
মূলত আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার থাকায় ফরম্যাট বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে বিসিএল করার চিন্তা করছে বিসিবি।
তবে ভারত সিরিজ স্থগিত হলেও বিসিসিআই স্পষ্ট করে জানিয়েছে সিরিজটি মাঠে গড়াবে ফাঁকা সময়ে। গুঞ্জন রয়েছে, ২০২৮ সালের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজটি!
আরটিভি/এসআর