images

খেলা / ক্রিকেট

স্টার্কের সেঞ্চুরিতে পার্থে উড়ন্ত শুরু অস্ট্রেলিয়ার

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ১০:২৭ এএম

অ্যাশেজকে সামনে রেখে অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন মিচেল স্টার্ক। আর মাঠে নামতেই প্রতিপক্ষ ইংল্যান্ডকে ভয়ংকর রূপ দেখিয়েছেন অজি পেসার। পার্থ টেস্টের শুরুতেই তিন উইকেট শিকার করেছেন তিনি, তাতেই ব্যাকফুটে চলে গেছে ইংলিশরা।

শুক্রবার (২১ নভেম্বর) ইনিংসের প্রথম ওভারেই জ্যাক ক্রলিকে আউট করেন স্টার্ক। ক্রলি প্রথম বল ঠেকালেও ষষ্ঠ বলে লফটেড ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন। স্টার্ক অফ-স্টাম্পের বাইরে নিখুঁত এক অ্যাঙ্গেল বের করেছিলেন, সেটাই কাল হলো ক্রলির। 

উসমান খাজা ক্যাচটি দুইবার হাত থেকে ছুটে গেলেও শেষমেশ ধরে ফেলেন। অপর প্রান্ত থেকে ভালো খেলছিলেন ওপেনার বেন ডাকেট। স্কট বোল্যান্ডের বাজে বলগুলোকে তিনি বারবার বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন। 

আরও পড়ুন
LIT.ON_copy

রংপুরের সঙ্গে চুক্তি সম্পন্ন মোস্তাফিজ ও সোহানের

কিন্তু স্টার্কের বিপক্ষে তিনি আত্মবিশ্বাস হারান। একেবারে সোজা লেগ-সাইডের হাফ-ভলি তিনি মিস করেন। তাকে ‘এলবিডব্লিউ’ দেওয়া হয়। রিভিউ নিয়েও লাভ হয়নি।

তিন উইকেটের মধ্যে তৃতীয় উইকেটটি ছিল সবচেয়ে সুন্দর। ক্রলি আর ডাকেট কিছু ভুল শটে আউট হলেও জো রুটকে স্টার্ক দুর্দান্ত এক ডেলিভারিতে শিকার করেন। বলের গতি ছিল ১৪২.৮ কিমি। বল লেগে পড়ে ভেতর থেকে বাইরে বেরিয়ে যায়। 

রুট অনসাইডে খেলতে চাইলেও বলটা তাকে বোকা বানিয়ে তার ব্যাটের কানায় লেগে বাইরে দিকে চলে যায়। মার্নাস লাবুশেন তৃতীয় স্লিপে সহজ ক্যাচ নেন। এতে অ্যাশেজে নিজের উইকেটের সংখ্যাটাও ১০০-তে উন্নীত করলেন স্টার্ক।

আরটিভি/এসআর