images

খেলা / ক্রিকেট

ভূমিকম্পের পর তাইজুলের জোড়া আঘাত, ফলোঅনের শঙ্কা নিয়ে লাঞ্চে আইরিশরা

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ১১:৪৯ এএম


ঢাকা টেস্টে আগে ব্যাট করতে নেমে আইরিশদের রান বন্যায় ভাসিয়েছে টাইগাররা। জবাব দিতে নেমে ব্যাট হাতে নিজেদের সেরাটা দিতে পারেনি সফরকারীরা। তৃতীয়দিনের প্রথম সেশন শেষে ৭ উইকেট হারিয়ে ২১১ রান তুলতে পেরেছে তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ আয়ারল্যান্ডের। ফলোঅন এড়াতে এখনও ৬৫ রান তুলতে হবে আইরিশদের।

শুক্রবার (২১ নভেম্বর) তৃতীয় দিনের শুরুটা ভালো করেছিল দ্বিতীয় দিনে ৫ উইকেট হারানো আয়ারল্যান্ড। কিন্তু ভূমিকম্পে তাদের ছন্দপতন ঘটে।

আরও পড়ুন
opy

স্টার্কের সেঞ্চুরিতে পার্থে উড়ন্ত শুরু অস্ট্রেলিয়ার

এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। শেরে বাংলা স্টেডিয়ামেও ভূ–কম্পন অনুভূত হয়েছে। মাঠজুড়ে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। খেলাও কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। ভূমিকম্পের কারণে খেলা প্রায় তিন মিনিট বন্ধ ছিল।

এরপর পুনরায় শুরুর পর তিন বলের মধ্যে দুই উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। ৫৯তম ওভারে প্রথম তিন বলের মধ্যে তিনি ফেরান স্টিফেন ডোয়েনি ও ম্যাকব্রাইনকে। প্রথম বলে দুর্দান্তভাবে বোল্ড করেন ডোয়েনিকে (৪৬)। তৃতীয় বলেও বোল্ড হন ম্যাকব্রাইন। 

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে  ৭ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ আয়ারল্যান্ডের।

আরটিভি/এসআর