images

খেলা / ক্রিকেট

সাকিবকে হটিয়ে সিংহাসন দখল করলেন তাইজুল

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৩:২৬ পিএম

মিরপুরে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে অলআউট করেছে বাংলাদেশ দল। এদিন বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৪ উইকেট তুলে নিয়েছে তাইজুল ইসলাম। এতে সাকিবের রেকর্ড কেড়ে নিয়েছেন তিনি। 

বাংলাদেশের হয়ে এখন ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল ইসলাম। তার সঙ্গী হিসেবে আছেন সাকিব আল হাসান। দুজনেরই উইকেট সংখ্যা এখন ২৪৬।

দ্বিতীয় দিনে একটি উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল। আজ (শুক্রবার) মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ২ উইকেট তুলে নেন। বিরতি শেষে আরও একটি উইকেট শিকার করেন। আর তাতেই রেকর্ডটা গড়া হয়ে যায় তার। 

আরও পড়ুন
LI.TON_c.opy

এবার অ্যাশেজ ইতিহাসে নাম লেখালেন বাংলাদেশি শরফুদ্দৌলা

তবে তাইজুল একটা জায়গায় সাকিবকে ছাড়িয়ে গেছেন। সেটা হচ্ছে ম্যাচ সংখ্যায়। সাকিব ২৪৬ উইকেট পেয়েছেন ৭১ ম্যাচ খেলে। আর তাইজুল মাত্র ৫৭ টেস্টেই ভাগ বসিয়েছেন তার রেকর্ডে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে তাইজুল ইসলামের উইকেট সংখ্যা ছিল ২৩৭টি। প্রথম টেস্টে ৫ আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ২৪৬-এ। আর এতেই সাকিবকে ছুঁয়ে ফেলেন বাঁহাতি এই স্পিনার।

৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। পরের দুটি অবস্থান মোহাম্মদ রফিক (১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৭৮)।

আরটিভি/এসআর