images

খেলা / ক্রিকেট

এবার মাঠে নামছে ব্রাজিল ও ফ্রান্স, কবে কখন

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০২:৫৪ পিএম

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সম্প্রতি বেশকয়েকটি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। এবার তারা খেলবে গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্সের বিপক্ষে। এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবল ভক্তদের মধ্যে।

শুক্রবার (২১ নভেম্বর) দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ও সূচি ঘোষণা করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের মাটিতেই হবে সেই দুটি ম্যাচ।

বোস্টনে ব্রাজিলের বিপক্ষে এবং আরেক লাতিন দেশ কলম্বিয়ার (ফ্লোরিডা) বিপক্ষে খেলবে ফ্রান্স। তবে এসব ম্যাচের সূচি এখনও চূড়ান্ত নয়, তবে ফিফার আন্তর্জাতিক উইন্ডো ২৩ থেকে ৩১ মার্চের মাঝে হতে পারে বলে জানা গেছে। 

আরও পড়ুন
ON_co_py_20251111_224343482

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ফিফার

ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালো বলছেন, এখনও কোনো স্বাক্ষর হয়নি। তবে দুটি মর্যাদাপূর্ণ দলের সঙ্গে আমেরিকান ভূমিতে মার্চে খেলা নিয়ে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। বিশ্বকাপের আগে এটি ভালো সুযোগ বলে মনে করি। 

তিনি বলেন, ইতোমধ্যে জেনেছি ব্রাজিলের সঙ্গে আমাদের গ্রুপপর্বে দেখা হবে না। কলম্বিয়া পড়ার সম্ভাবনা আছে। তাই সবমিলিয়ে দুটি দলের কথা বলেছেন (ফরাসি কোচ) দিদিয়ের দেশম। ড্র অনুষ্ঠানের অপেক্ষায় আছি, এরপর প্রক্রিয়া সম্পন্ন করতে পারব।

আগামী মার্চ-জুনে কার্লো আনচেলত্তির ব্রাজিল ন্যূনতম তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। ব্রাজিল-কলম্বিয়া ছাড়াও বিশ্বকাপের ঠিক আগে জুন মাসের শুরুতে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স। সেই ম্যাচ দুটি হবে দেশের মাঠে।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছিল এমবাপের দল। গ্রুপসেরা হয়েই ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে। ফিফার আসন্ন মেগা ইভেন্টের ড্র ‍অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর, ভেন্যু– ওয়াশিংটন ডিসি। 

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলের সঙ্গে তিন আয়োজক (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) পড়বে ড্রয়ের এক নম্বর পটে। ফলে ওই পটে থাকা ব্রাজিল ও ফ্রান্সের দেখা হবে না বিশ্বকাপের গ্রুপপর্বে। কলম্বিয়া দুই নম্বর পটে থাকবে।

আরটিভি/এসআর