images

খেলা / ফুটবল

সিংহাসন ফিরে পেতে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে রিয়াল

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০৬:৫৪ পিএম

অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে গত রাতে লা লিগার সিংহাসন দখল করেছে বার্সেলোনা। তাদের পরেই রয়েছে রিয়াল মাদ্রিদ। সিংহাসন ফিরে পেতে আজ রাতে এলচের বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। এই ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন জাভি আলোনসো।

রোববার (২৩ নভেম্বর) রাত ২টায় মার্টিনেজ ভ্যালেরো স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

লা লিগায় সবশেষ ম্যাচে রিও ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে গোল শূন্য ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। আর এতেই বার্সেলোনার থেকে পয়েন্ট ব্যবধান কমে যায় তাদের।

আরও পড়ুন
LITopy

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন পগবা

১৩ ম্যাচে ১০ জয়, ১ ড্র ও ২ হারে বার্সেলোনার পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলে ১০ জয়, ১ ড্র ও ১ হারে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৩১। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

এলচের বিপক্ষে রিয়াল মাদ্রিদের স্কোয়াড

গোলরক্ষক: থিবো কোর্তোয়া, লুনিন, মেস্ত্রে।

ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার, অ্যাসেনসিও, আ. ক্যারেরাস, ফ্রান গার্সিয়া, এফ. মেন্ডি, হুইজেন।

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, কামাভিঙ্গা, ভালভার্দে, আরদা গুলার, ডি. সেবালোস।

ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এন্ড্রিক, এমবাপ্পে, রদ্রিগো, গঞ্জালো, ব্রাহিম।

আরটিভি/এসআর