images

খেলা / ফুটবল

হাইভোল্টেজ ম্যাচে রাতে বার্সা-চেলসি মুখোমুখি

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ১২:৫১ পিএম

রাত ২টায় শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ। যেখানে মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব চেলসি এবং স্পেনের জায়ান্ট বার্সেলোনা। স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত এই ম্যাচটি সর্বোচ্চ উত্তেজনা ও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৮ সালের পর দীর্ঘ সাত বছর পর আবারও দুই ক্লাব মুখোমুখি হতে যাচ্ছে। সেই ম্যাচে লিওনেল মেসি চ্যাম্পিয়নস লিগে শততম গোলের রেকর্ড গড়েছিলেন। এরপর থেকে দুই ক্লাবের অনেক পরিবর্তন এসেছে। মেসি বর্তমানে মার্কিন মুলুকের ক্লাবে আছেন, আর বার্সা ও চেলসি উভয়ই নতুন উদ্যমে নিজেদের পুনর্গঠন করেছে।

বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী, চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। তারপরে তীব্র দাপট দেখাচ্ছে চেলসি। সেরা আটে থেকে সরাসরি নক আউটে উঠতে দু’দলকেই আজকের ম্যাচে জয় দরকার।

বার্সার কোচ হ্যান্সি ফ্লিক বলেন, চেলসি বিশ্বের অন্যতম সেরা ক্লাব। তাদের তরুণ খেলোয়াড়রা খুবই প্রতিভাবান। চ্যাম্পিয়নস লিগে কোনো ম্যাচই সহজ নয়। আশা করছি দারুণ একটি লড়াই হবে।

চেলসির কোচ এঞ্জো মারেস্কা বলেন, আমাদের সামনে বার্সেলার পর আর্সেনালের কঠিন ম্যাচ রয়েছে। এই সপ্তাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বার্সেলোনার মতো দলকে হারানো সহজ নয়, তবে আমাদের দলে গেম চেঞ্জার রয়েছে।

চেলসির গুরুত্বপূর্ণ মিডফিল্ডার কোয়েল পামার চোটের কারণে খেলতে পারবেন না। তবে অধিনায়ক রিস জেমস এবং ওয়েসলি ফোফানার ফিটনেস স্বস্তির বিষয়। অন্যদিকে, বার্সেলোনার পেদ্রি এবং গাভি ইনজুরির কারণে মাঠের বাইরে থাকবেন, এবং গোলরক্ষক টের স্টেগানও ছুটিতে আছেন।

দুই দলের মধ্যে স্ট্যামফোর্ড ব্রিজে সর্বশেষ জয় পেয়েছিল বার্সেলোনা ১৯ বছর আগে। এরপর থেকে চারবার চেষ্টা করেও তারা চেলসির মাঠ থেকে জয় নিয়ে বের হতে পারেনি।

আজকের ম্যাচ কেবল একটি খেলা নয়, এটি ইউরোপিয়ান ফুটবলের দুই মহাতারকার যুদ্ধ, যা ফুটবলপ্রেমীদের জন্য অবশ্যই একটি বড় উৎসব।

উল্লেখযোগ্য অন্য ম্যাচগুলোর:

.ম্যানচেস্টার সিটি লেভারকুসেনকে আতিথ্য দেবে।

.নাপোলি তাদের প্রতিপক্ষ বোদো ও কারবাগের বিরুদ্ধে মাঠে নামবে।

.একই সময় ডর্টমুন্ড-ভিয়ারিয়াল এবং মার্সেই-নিউক্যাসেল ম্যাচ অনুষ্ঠিত হবে।

.আয়াক্স বেনফিকার আতিথ্য নেবে রাত পৌনে ১২টায়।

আরও পড়ুন
bangladsh-football

বদলে গেলো বাংলাদেশ ফুটবল লিগের স্পন্সর

আজকের রাতের এই ম্যাচগুলো চ্যাম্পিয়নস লিগের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।

আরটিভি/এসকে