images

খেলা / ক্রিকেট

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আর্জেন্টিনা যাবে ব্রাজিল দল, দেখে নিন সূচি

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৫:৫৫ পিএম

বিশ্ব ফুটবলে অন্যতম জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। এবার ক্রিকেটেও মনোযোগী হচ্ছে লাতিন আমেরিকার দুই দেশ। তারই অংশ হিসেবে এবার ৫ ম্যাচের সিরিজে খেলতে যাচ্ছে দুই দল। 

ইতোমধ্যে সিরিজের সূচি প্রকাশ করেছে আর্জেন্টিনা। আগামী ২৮ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে দুই দেশের মাঠের লড়াই। 

সিরিজের পরের ম্যাচ ২৮ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টায়। একই দিনে হবে সিরিজের তৃতীয় ম্যাচটিও। স্থানীয় সময় বিকাল ৩টায় হবে এই ম্যাচটি।

সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ হবে ৩০ নভেম্বর। চতুর্থ ম্যাচটি হবে স্থানীয় সময় সকাল ১০টায়, আর পঞ্চম ম্যাচটি মাঠে গড়াবে বিকাল ৩টায়।

আরটিভি/এসআর