images

খেলা / ক্রিকেট

নিলামে ছক্কার বন্যা রংপুরের, দেখে নিন পূর্ণাঙ্গ স্কোয়াড

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৮:৫৯ পিএম

গত আসরে দুর্দান্ত দল গড়েও শিরোপা জিততে পারেনি রংপুর রাইডার্স। এবার বিপিএলের নিলামেও একের পর এক চমক দেখিয়েছে বিপিএলের অন্যতম দলটি। লিটন-মাহমুদউল্লাহদের নিয়ে সেরা দল গড়েছে তারা।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এবারের নিলাম।

যেখানে দ্বিতীয় ডাকেই বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে দলে নিয়ে ছক্কা হাকায় রংপুর। তাদের পরের চমক ছিল তাওহীদ হৃদয়। অনেকটা লড়াই করেই তাকে দলে নিতে হয়েছে রংপুরকে।

এ ছাড়াও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে দলটি। অভিজ্ঞ হিসেবে তাদের দলের জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিলাম শেষে রংপুরের স্কোয়াড

দেশি: লিটন দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রাকিবুল হাসান জুনিয়র (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), কামরুল ইসলাম রাব্বি (১৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরী (১৮ লাখ), মেহেদী হাসান সোহাগ (১১ লাখ), আব্দুল হালিম (১৪ লাখ), মাহমুদউল্লাহ রিয়াদ (৩৫ লাখ)।

বিদেশি: ইমিলিও গে ১০ হাজার ডলার, মোহাম্মদ আখলাক ১০ হাজার ডলার।

ডিরেক্ট সাইনিং (দেশি) : নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান। 

ডিরেক্ট সাইনিং (বিদেশি) : খাওজা নাফে ও সুফিয়ান মুকিম।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এর আগে ২৪ ডিসেম্বর মিরপুরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর ২৩ জানুয়ারি শিরোপার লড়াই দিয়ে পর্দা নামবে এই চার-ছক্কার টুর্নামেন্টের। 

আরটিভি/এসআর