images

খেলা / ক্রিকেট

ব্রিসবেন টেস্টের আগে অজি শিবিরে সুখবর

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৫:৩১ পিএম

পার্থ টেস্টের একাদশে থকলেও মাঠে তেমন প্রভাব ছিল না উসমান খাজার। কিন্তু ব্রিসবেন টেস্টের আগে সুখবর পেয়েছে অজিরা। পিঠের ব্যথার কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এই অজি ওপেনার।

রোববার (৩০ নভেম্বর) ফিজিওথেরাপি এবং হালকা ফিল্ডিং করার পর আউটফিল্ডে খাজার গতি পরীক্ষা করে দেখেন অস্ট্রেলিয়ার মেডিকেল কর্মীরা। 

সোমবার দলের দিবা-রাত্রির সেশনে ৩০ মিনিট ব্যাট করার আগে দৌড় এবং স্ট্রেচিং অনুশীলন সম্পন্ন করেন খাজা। নেট সেশনের সময় খাজা শুধুমাত্র সহকারী কোচ মাইকেল ডি ভেনুটোর বলে মুখোমুখি হন।

আরও পড়ুন
BPL

বিপিএলে এবার ফিক্সিং ঠেকাতে থাকছে সিআইডি

২০২৩ সালের অ্যাশেজের পর থেকে মাত্র ৩১.৮৪ গড়ে ব্যাট করেছেন তিনি। ৪৫ ইনিংস খেলে সেঞ্চুরি পেয়েছেন মোটে একটি। সম্প্রতি ওপেনিংয়ে নেমে ট্রাভিস হেডের দুর্দান্ত ব্যাটিং প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে খাজার জায়গা। যদিও ৮৫ টেস্ট খেলা খাজার গুরুত্ব বোঝে অস্ট্রেলিয়া।

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড

স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড এবং বিউ ওয়েবস্টার।

আরটিভি/এসআর