images

খেলা / ক্রিকেট

খালেদা জিয়ার আরোগ্য কামনায় অসহায় মানুষকে খাবার বিতরণ তামিমের

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৫:৩৩ পিএম

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 
তার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া-মাহফিলের আয়োজন করে প্রায় ৫০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।

সোমবার (১ ডিসেম্বর) বাদ যোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যোহর নামাজের পর মসজিদে বিশেষ দোয়া করা হয়। পরে গুলশান আজাদ মসজিদের প্রাঙ্গণ, বনানী কবরস্থান এবং গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে গরীব, পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

দোয়া-মাহফিলে উপস্থিত হয়ে নিজ হাতে অসহায় মানুষের মাঝে খাবার তুলে দেন তিনি। এসময় উপস্থিত স্বেচ্ছাসেবীরা জানান, খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা এবং মানবিক সহযোগিতার উদ্দেশ্যেই এই কার্যক্রম আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন
02

খালেদা জিয়াকে নিয়ে সরকারের বিবৃতি

এ সময় তামিম বলেন, ‘দেশের প্রতিটি মানুষ চাইছেন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক। ব্যাপারটাকে রাজনৈতিক না ভেবে সবাই ওনার (খালেদা জিয়া) জন্য দোয়া করবেন। দেশের সবাই চাইছেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসুক।’

593235913_1278903310946442_2534189422491799835_n

‘আমরা বিএনপি পরিবার’-এর এই দোয়া মাহফিলে তামিম ইকবাল ছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সংগঠনের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব। 

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশজুড়ে বিভিন্ন স্থানে দোয়া ও মানবিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

আরটিভি/এসআর