images

খেলা / ফুটবল

২০২৬ বিশ্বকাপ ড্রয়ের মঞ্চ মাতাবেন যেসব তারকারা

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ১১:০৮ এএম

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ড্র। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের এই মঞ্চ মাতাবেন এক ঝাঁক তারকা। এই ড্র অনুষ্ঠানে উপস্থাপনা করবেন সুপারমডেল ও এমি–জয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম, হলিউডের খ্যাতিমান কৌতুক অভিনেতা কেভিন হার্ট এবং অভিনেতা–প্রযোজক ড্যানি রামিরেজ।

ফিফা বলছে, এই তিন তারকার উপস্থিতি অনুষ্ঠানটিকে দেবে অতিরিক্ত গ্ল্যামার ও আন্তর্জাতিক আবেদন।

আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে এই জমকালো শো অনুষ্ঠিত হবে। কোটি দর্শক সরাসরি উপভোগ করবেন আয়োজনটি।

আরও পড়ুন
neymar

তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক, শঙ্কা মুক্ত সান্তোস

হাইডি ক্লুম বলেন, ২০ বছর আগে আমার নিজ দেশে অনুষ্ঠিত ফাইনাল ড্র–এ যুক্ত হয়েছিলাম। এত বছর পর আবারও একই মঞ্চে ফেরা আমার জন্য অসাধারণ মুহূর্ত। বিশ্বকাপ মানুষকে যেভাবে একত্র করে, তেমন আর কোনো আয়োজন পারে না।

03_1764822262

অভিনেতা ড্যানি রামিরেজ জানান, শৈশবে ফুটবল খেলার অভিজ্ঞতা তার জন্য এই মঞ্চকে আরও ব্যক্তিগত ও বিশেষ করে তুলেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমার জন্মস্থান, আর মেক্সিকো আমার শিকড়। দুই দেশেই যখন বিশ্বকাপ হচ্ছে, তখন ফাইনাল ড্র মঞ্চে দাঁড়ানো সত্যিই স্বপ্নপূরণের মতো।

এবারের অনুষ্ঠানকে আরও জমকালো করতে বিশ্বখ্যাত শিল্পীদের লাইভ পারফরম্যান্স থাকছে। শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি আন্দ্রেয়া বোচেলি মঞ্চে পরিবেশন করবেন বিশেষ পারফরম্যান্স, যা নিয়ে বিশ্বব্যাপী ফুটবলভক্তদের আগ্রহ তুঙ্গে।

আরটিভি/এসআর