images

খেলা / ফুটবল

২৪ হাজার টাকা দিয়ে বিশ্বকাপ কিনতে পারবেন আপনিও

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৮:৫১ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের আগেই ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর দিয়েছে খেলনা প্রতিষ্ঠান লেগো। এবার ফিফা বিশ্বকাপের ঐতিহাসিক ট্রফির ১:১ মাপের লেগো মডেল বাজারে আসছে। যা ঘরে বসে তৈরি করা যাবে। 

১৯৭৪ সালে চালু হওয়া জুলে রিমে ট্রফির পরিবর্তে ব্যবহার শুরু হয় নতুন ফিফা বিশ্বকাপ ট্রফিটি। ১৪.৫ ইঞ্চি উচ্চতার এবং প্রায় ১৩.৫ পাউন্ড ওজনের এই সোনার ট্রফি ফুটবলের সর্বোচ্চ সম্মানের প্রতীক। বিশ্বকাপ জয়ী খেলোয়াড়, ফিফা সভাপতি এবং রাষ্ট্রপ্রধান ছাড়া সাধারণ মানুষ হাতে তোলার সুযোগ পায় না এই ট্রফিটি।

এখন সেই ট্রফির খুব কাছাকাছি যেতে পারবেন ফুটবলপ্রেমীরা লেগোর নতুন সেটের মাধ্যমে। ট্রফির ২,৮৪২টি ছোট ছোট লেগো ব্রিক দিয়ে তৈরি এই মডেলের ভেতরে আছে একটি বিশেষ চমক। ট্রফির শীর্ষ গোলকের ভিতরে লুকানো রয়েছে ২০২৬ বিশ্বকাপের লোগো এবং একটি ক্ষুদ্র লেগো ফিগার, যার হাতে ছোট্ট ট্রফি।

লেগোর এই সেটটির মূল্য ধরা হয়েছে ১৯৯.৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪,৫০০ টাকার সমান। এটি আগামী মার্চ থেকে বাজারে পাওয়া যাবে, এবং আগেই প্রি-অর্ডার করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন
joe-root

অস্ট্রেলিয়ার মাটিতে জো রুটের প্রথম সেঞ্চুরি

ফুটবলপ্রেমীদের জন্য এটি হবে একটি দুর্দান্ত উপহার ও সংগ্রহের জিনিস, যা ঘরে বসে নিজের হাতেই তৈরি করার সুযোগ দেবে বিশ্বকাপ ট্রফির একটি রঙিন সংস্করণ।


আরটিভি/এসকে