images

খেলা / ক্রিকেট

শেফার্ডের দাপটে এমিরেটসের দারুণ জয়, কেমন করলেন সাকিব

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ০৮:০৭ পিএম

আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে আইএল টি-টোয়েন্টি লিগ। যেখানে এমআই এমিরেটসের খেলছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচের একাদশে জায়গা না পেলেও দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এদিন ৪ রানের জয় পেয়েছে সাকিবের এমআই এমিরেটস।

রোববার (৭ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে শারজাহ ওয়ারিয়ার্সকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছিল এমআই। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৮১ রান তুলতে পেরেছে শারজাহ। এতে ৪ রানের জয় পেয়েছে এমআই এমিরেটস।

আরও পড়ুন
noakhali

আইপিএল খেলা তারকাকে দলে নিলো নোয়াখালী

এদিন আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল এমআই। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিলেন সাকিব আল হাসানও। কিন্তু ১২ বলে ১৬ রান করা এই ব্যাটারকে তুলে নিয়ে পোলার্ডকে মাঠে নামাই এমআই। শেষ দিকে ১০ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলে এমআই ১৮৫ রানের পুঁজি এনে দেন রোমারিও শেফার্ড।

বোলিংয়ে সুবিধা করতে পারেননি সাকিবও। ২ ওভার বল করে খরচ করেছেন ২৭ রান। প্রথম ওভারেই দিয়েছেন ১১ রান। 

ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ১১ রান দরকার ছিল শারজাহ’র। কিন্তু সেই রান তুলতে ব্যর্থ হয়েছেন দিনেশ কার্তিক। দুর্দান্ত বোলিংয়ে ৪ রানের জয় উপহার দিয়েছেন রোমারিও শেফার্ড। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

আরটিভি/এসআর