images

খেলা / ক্রিকেট

ভারতকে কঠিন শাস্তি দিলো আইসিসি

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০৪:৫৫ পিএম

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে ভারত। সিরিজ জিতলেও আইসিসি থেকে কঠিন শাস্তি পেয়েছে ভারত। 

গত ৩ ডিসেম্বর রায়পুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ‘স্লো ওভার রেটের’ কারণে ভারতকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় দলকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন
australia

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট হতে পারে নতুন ভেন্যুতে

এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি দেন। সময় বিবেচনায় নেওয়ার পরও ভারতীয় দল নির্ধারিত লক্ষ্যের থেকে দুই ওভার কম বল করে, যার কারণে আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী শাস্তি প্রযোজ্য হয়। 

নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। অনিয়মিত অধিনায়ক লোকেশ রাহুল অভিযোগ স্বীকার করে নেন এবং শাস্তিও মেনে নেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দ্বিতীয় ওয়ানডেতে বিরাট কোহলি (১০২) এবং রুতুরাজ গায়কোয়াড়ের (১০৫) দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান সংগ্রহ করলেও জয় পায়নি। দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম ৯৮ বলে ১১০ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে চার উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেন।

আরটিভি/এসআর