images

খেলা / ক্রিকেট

বিকেএসপির কিংবদন্তি ৫০ জনকে সম্মাননা প্রদান ও নামফলক উন্মোচন

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ১১:১৮ এএম

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তাদের ৩৯ বছর গৌরবময় ইতিহাসে বিশেষ অবদান রাখা ৫০ জন সাবেক খেলোয়াড়কে লিজেন্ডারি হিসেবে সম্মানিত করেছে। বুধবার বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই কিংবদন্তিদের নামফলক উন্মোচন করা হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপি উত্তরীয় তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। তিনি কিংবদন্তিদের আলোকিত মানুষ হিসেবে বর্ণনা করে বলেন, তাদের কারণেই বিকেএসপি এবং দেশের ক্রীড়া অঙ্গন আলোকিত। অনুষ্ঠান শেষে মহাপরিচালক ও অংশগ্রহণকারীরা এক র‌্যালিতে অংশ নেন এবং প্রশাসনিক ভবনের সামনে লিজেন্ডদের নাম সম্বলিত নামফলক উন্মোচন করেন।

কিংবদন্তি তালিকায় দেশের ক্রিকেট, ফুটবল, আরচ্যারি, শুটিং, অ্যাথলেটিক্স, হকি, সাঁতার, বাস্কেটবল, বক্সিং ও টেনিসের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সেরা খেলোয়াড়দের নাম রয়েছে।

আলোচিত খেলোয়াড়দের মধ্যে আছেন আরচ্যারির মো. হাকিম আহমেদ রুবেল, ক্রিকেটের মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান, ফুটবলার মো. মাসুদ রানা, হকির আ ন ম মামুন-উর রশীদ, শুটারের আসিফ হোসেন খান, সাঁতারের কারার মিজানুর রহমান, বাস্কেটবলের মিঠুন কুমার বিশ্বাস, বক্সিংয়ের মো. আব্দুর রহিম এবং টেনিসে এস কে মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।

আরও পড়ুন
hky

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন আমিরুল

বিকেএসপি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে এই কিংবদন্তিদের সম্মাননা ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং দেশের ক্রীড়াকে আরও উন্নত করার পথ প্রশস্ত করবে।

আরটিভি/এসকে